বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও জনযোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান কাজ করে যাবে।বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার।দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার গুরুত্ব বৈঠকে উঠে আসে।