খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মায় ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫ সময়
নাটোরের লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।নিহত তামিম লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বীরোপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে। সে বীরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তিন ভাইবোনের মধ্যে সে ছিল মেজ।নদীতে লাফ দিয়ে তলিয়ে যায় তামিমপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার খালার বাড়িতে বেড়াতে যায় তামিম। পরদিন সোমবার খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায় সে।দুপুর সাড়ে ১২টার দিকে ঘাট থেকে নদীতে লাফ দেওয়ার পর তামিম পানিতে তলিয়ে যায়। এ সময় সিয়াম ও ঘাটে থাকা লোকজন চিৎকার করে তাকে খুঁজতে শুরু করেন। পরে খালার বাড়ির লোকজন ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা ১টার দিকে তাকে উদ্ধার করেন।হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণাখবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুল বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তামিমকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।