সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩২ সময়
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো—সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।পৃথক চিঠিতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতির কথা জানানো হয়।চিঠিতে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তি বাতিলএর আগে গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। নতুন সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।এদিকে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ পরিচালককেও অপসারণ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।