মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান, ১২ জেলের ১০ দিন করে কারাদণ্ড
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৪ সময়
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়।রোববার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান চালায়।জব্দ জাল পুড়িয়ে ধ্বংসঅভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। অভিযান শেষে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।এ সময় জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি জোরদারমা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর এবং ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষিত রাখতে নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।