বক্তব্য শুনতে সকাল থেকেই মানুষের ঢল, মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে অবস্থানপ্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্য সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হতে থাকেন।দুপুরের দিকে জনসভাস্থলে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিল ও মানুষের সরব উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে প্রত্যাশাপ্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে রাজশাহী নগরজুড়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জনসভায় রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী কী ঘোষণা বা বার্তা দেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।জনসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকায় পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা দেয়।