খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, সকাল ৫:৩৫ সময়
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। দাকোপ সফর শেষে তাঁর মোংলায় যাওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই এলাকায় এটিই তাঁর প্রথম সফর। তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন এ অঞ্চলের মানুষ।অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিদলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও দ্রুত বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি।স্থানীয়দের প্রত্যাশা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এর ফলে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিনের সমস্যা সমাধানের পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এসব প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান দলীয় নেতারা।