তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৫:৫১ সময়
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। এ ঘটনায় তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।শনিবার সকালে মামলার বিষয়টি জানা গেছে।গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তপুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।তাহসিফের বাবা জানান, ২৭ অক্টোবর পরিবারের সদস্যদের জন্য সারা দিন কেনাকাটা করেছিলেন তাঁর ছেলে। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি।সিসিটিভি ফুটেজে একসঙ্গে বের হওয়ার দৃশ্যএদিকে তাহসিফের মৃত্যুর আগে তাঁর গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দীপের সঙ্গে হাত মেলানোর পর তাঁরা আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হন।তাহসিফের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্নের মধ্যে ফুটেজটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।