২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৫ সময়
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দামনতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।কমেছে রুপার দামওস্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। এবার প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।আগের দিনও কমেছিল স্বর্ণের দামএর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও নিচে নামল।