গাজার ‘নিরাপদ অঞ্চলেই’ ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ৯
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৩ সময়
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। কয়েক বছর আগে এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।এদিকে গাজার উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই এলাকায় অবস্থিত তাজ মলও হামলার লক্ষ্যবস্তু হয়।নিরাপদ অঞ্চল ঘোষণার পরও হামলাআল-মাওয়াসিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণার পর সেখানে হামলার ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিষয়ে প্রতিবেদনে আরও তথ্য দেওয়া হয়নি।তথ্যসূত্র: আলজাজিরা; দৈনিক আমার দেশ অনলাইন, ১ নভেম্বর ২০২৬।