এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন ছাড়, ব্যাংকে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫৬ সময়
আগামীকাল মঙ্গলবারের মধ্যে বেতন-ভাতা পাওয়ার আশাবেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বেতন-ভাতার তথ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) কার্যালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সবকিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যার পর থেকে অথবা মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ জমা হতে পারে।সোমবার (২ নভেম্বর) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, শিক্ষক-কর্মচারীরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।মাউশি সূত্রে জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অনলাইনে দাখিল করা হয়। পরে দাখিল করা বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর বেতন-ভাতার অর্থ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের হিসাবে পাঠানো হয়।এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে পরিশোধের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদন কার্যক্রম চালু করেছে সরকার। এ ব্যবস্থায় অনলাইনে বিল জমা, যাচাই এবং অনুমোদনের মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।