কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৬ সময়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।