মাতুয়াইলে পার্কিং করা বাসে আগুন, জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৬:২৪ সময়
রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব কুমার বারৈ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পোড়া অবস্থায় দেখতে পায়।বাসের চালক ও হেলপার পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা বাসটি ঘটনাস্থলে পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।পুলিশ কর্মকর্তা জানান, কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে