হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪০০
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য; হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছেদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের পাশাপাশি ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিজ্ঞপ্তিতে আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ও উপসর্গযুক্ত রোগীর পৃথক সংখ্যা উল্লেখ করা হয়নি।