ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৩ সময়
দেশে অব্যাহত মশাবাহিত রোগের সংক্রমণদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ১০।ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।