এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৪ সময়
শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদলস্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। একই সঙ্গে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার। পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদলের অংশ হিসেবে তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাঁকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারাবাহিকতায় তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তাঁকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়।গত ৪ জুন সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাঁদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছিল। সেখান থেকে এবার তাঁকে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।