আইডিএলসি ফাইন্যান্সে ক্রেডিট অ্যানালিস্ট নিয়োগ, আবেদন করতে পারবেন নতুনরাও
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১১ সময়
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট এসএমই বিভাগে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে কর্মী নেওয়া হবে। এ পদে আবেদন করতে পারবেন স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা। প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নতুন স্নাতকদেরও আবেদনের সুযোগ রয়েছে।প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদ ও যোগ্যতাপ্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসিবিভাগ: ক্রেডিট এসএমইপদের নাম: ক্রেডিট অ্যানালিস্টপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: পূর্ণকালীনচাকরির শ্রেণি: বেসরকারিশিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিঅভিজ্ঞতা: দুই বছর; তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবেবয়স: সর্বনিম্ন ২২ বছরপ্রার্থী: নারী ও পুরুষ উভয়েইবেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।কর্মস্থল ও আবেদনের সময়সীমানিয়োগপ্রাপ্তদের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে আইডিএলসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে বিডিজবস ডটকমে।