দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৮ সময়
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এ দাম কার্যকর রয়েছে।ক্যারেটভেদে সোনার দামনতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম—২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।অপরিবর্তিত রুপার দামসোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে—২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।সোনার নতুন দর কার্যকর হওয়ায় ক্রেতাদের আগের তুলনায় বেশি দামে অলংকার কিনতে হবে। তবে গয়না তৈরির মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচের কারণে বিক্রয়মূল্য আরও বাড়তে পারে।