হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১ সময়
চিকিৎসকদের সঙ্গে কথা বলে কনস্টেবল শায়নুনের শারীরিক অবস্থার খোঁজ নিলেনরাজধানীর মিরপুরে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্য কনস্টেবল মো. শায়নুনকে দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল শায়নুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার এবং দ্রুত সুস্থতা কামনা করেন।কনস্টেবল মো. শায়নুন ডিএমপির পিওএম উত্তর বিভাগের সদস্য। দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।