বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১৯ ধরনের পদে ১৪৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নন-ক্যাডার এসব পদের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে পাঁচ ধরনের পদে ১২ জন এবং নবম থেকে দ্বাদশ গ্রেডে ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের নিয়োগের সুযোগ রয়েছে।পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।যেসব পদে নিয়োগ দেওয়া হবেপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চ গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রধান স্থপতি, প্রোগ্রামার ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)।সিস্টেম অ্যানালিস্ট পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-৫)। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে একজন, সহকারী প্রধান স্থপতি পদে দুজন, প্রোগ্রামার পদে একজন এবং জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পদে পাঁচজন নিয়োগ পাবেন। এসব পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা (গ্রেড-৬)।নবম গ্রেডে আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, সহকারী রেফ্রিজারেশন প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাব-রেজিস্ট্রার পদে সর্বোচ্চ ৮৪ জন নিয়োগ পাবেন। নবম গ্রেডের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।দশম গ্রেডে প্রটোকল অফিসার, উপসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রটোকল অফিসার ও ফটো টেকনিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।এ ছাড়া একাদশ গ্রেডে সহকারী প্রশিক্ষক পদে ৯ জন, সিনিয়র ইনস্ট্রাক্টর (ক্রাফট) পদে এবং সিনিয়র ইনস্ট্রাক্টর (হোম সায়েন্স) পদে নিয়োগের সুযোগ রয়েছে। এসব পদের বেতন স্কেল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।দ্বাদশ গ্রেডে নার্স মিডওয়াইফ পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা।আবেদনের বয়সসীমাবিজ্ঞপ্তিতে পদভেদে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রধান স্থপতি ও প্রোগ্রামার পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর।অন্যদিকে, ৬ থেকে ১৯ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে গবেষণা কর্মকর্তা পদের জন্য সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।আবেদন ফিপ্রথম থেকে ১৪ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে এ ফি ৫০ টাকা। ১৫ থেকে ১৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের লিংক: https://bpsc.teletalk.com.bd/ncad/apply.phpতথ্যসূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ৪ নভেম্বর ২০২৬।