লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৫:৪০ সময়
স্বাস্থ্যঝুঁকিপূর্ণ গুড় উৎপাদনের অভিযোগে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ গুড় জনসমক্ষে ধ্বংসনাটোরের লালপুরে ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা গুড় জনসমক্ষে ধ্বংস করা হয়।বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে স্থানীয় হুসেন আলীর গুড় তৈরির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল প্রায় তিন হাজার কেজি গুড় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে বিনষ্ট করা হয়।