অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৬:১১ সময়
অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।তবে তানজিন তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।যে কারণে সদস্যপদ স্থগিতসংগঠনের চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি তিনি।পরে বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে বিষয়টি অবহিত করেছে সংগঠনটি।