চিকিৎসা ব্যয়ে সরকারি সহায়তা নিলে মার্কিন ভিসা হারানোর ঝুঁকি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩৭ সময়
ভিসার শর্তের অপব্যবহার ও সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হতে পারেন বিদেশিরাযুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসার ব্যয় মেটাতে দেশটির সরকারি সহায়তা নিলে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ভবিষ্যতে ভ্রমণের অযোগ্য হতে পারেন বিদেশি নাগরিকেরা। এ বিষয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ পরিশোধে সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে।এ ছাড়া কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে কিংবা যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।দূতাবাসের এই সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনাকারীদের ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেওয়া হচ্ছে।