সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক সংগঠন দেশীগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর আয়োজনে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ভোগলমান বাজারে সংগঠনটির সভাপতি আলহাজ্ব মোঃ সবুজ তালুকদেরের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন,অর্থ সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ নয়ন, ত্রাণ বিষয়ক সম্পাদক, মাসুদ রানা, ,সদস্য আলহাজ্ব আলী, লাভলু হোসেন, কাওছার হোসেন, উজ্জল হোসেন সহ আরও অনেকে। এ বিতরণ তাড়াশ উপজেলার প্রত্যান্ত এলাকা দেশীগ্রাম ইউনিয়ের শতাধিক গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।