ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৬ সময়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন।রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির পদধারীদের নাম প্রকাশ করা হয়।চার সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনম সাইফুল ইসলাম। কমিটির আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।অন্যদিকে, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুয়েল।দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।