সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪ সময়
সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক এস. এম জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফ, যুগ্ম আহ্বায়ক মনির, যুগ্ম আহ্বায়ক রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।