মুমিনুলের রেকর্ড ভেঙে হৃদয়ের ইতিহাস, জয়ের লড়াইয়ে বাংলাদেশ
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩১ সময়
এক টেস্টের দুই ইনিংসে ৩০৪ রান করে নতুন রেকর্ড; সিলেট টেস্টে জিততে শেষ ইনিংসে বাংলাদেশের প্রয়োজন আরও ২৪২ রানএক টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে রেকর্ডগড়া ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নিয়ে মুমিনুল হকের দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। হৃদয়ের ব্যাটে ভর করেই সিলেট টেস্টে জয়ের আশা ধরে রেখেছে বাংলাদেশ।এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে ২৮১ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙতে দ্বিতীয় ইনিংসে হৃদয়ের প্রয়োজন ছিল ৪০ রান। ফিফটি পেরিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৬২ রানে। এতে দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৩০৪ রান।জয়ের জন্য প্রয়োজন আরও ২৪২ রানপ্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটির প্রয়োজন আরও ২৪২ রান। হাতে রয়েছে ৪১ ওভার ও ৮ উইকেট।প্রথম ইনিংসে এগিয়ে বাংলাদেশএর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাবে বাংলাদেশ ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারী দল। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।হৃদয়ের রেকর্ডগড়া ব্যাটিংয়ের পাশাপাশি এখন বাংলাদেশের লড়াই লক্ষ্য ছুঁয়ে জয়ের ইতিহাস গড়ার।