সি ড্রাইভের জায়গা খালি করবে উইন্ডোজের দুই কমান্ড
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫২ সময়
থার্ড-পার্টি সফটওয়্যার ছাড়াই মুছতে পারবেন অপ্রয়োজনীয় ফাইলল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সি ড্রাইভের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে অনেক সময় কম্পিউটারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। নিয়মিত ব্যবহারের কারণে জমে থাকা ক্যাশ ও অস্থায়ী ফাইল এ সমস্যার অন্যতম কারণ। তবে কোনো থার্ড-পার্টি সফটওয়্যার ইনস্টল না করেই উইন্ডোজের নিজস্ব ‘ডিস্ক ক্লিনআপ’ সুবিধা ব্যবহার করে এসব অপ্রয়োজনীয় ফাইল সরানো সম্ভব।উইন্ডোজের দুটি কমান্ড ব্যবহার করে এ কাজ করা যায়। কমান্ড দুটি হলো cleanmgr /sageset:1 এবং cleanmgr /sagerun:1। নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করলেই নির্বাচিত ফাইলগুলো পরিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।প্রথম ধাপ: পরিষ্কারের ফাইল নির্বাচনপ্রথমে কীবোর্ডে ‘Windows + R’ একসঙ্গে চেপে রান (Run) কমান্ড বক্স চালু করতে হবে। সেখানে cleanmgr /sageset:1 লিখে এন্টার চাপলে ডিস্ক ক্লিনআপের একটি তালিকা দেখা যাবে।তালিকা থেকে টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিনসহ যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছতে চান, সেগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর ‘OK’ বাটনে ক্লিক করলে নির্বাচিত ফাইলের ক্লিনআপ সেটিংস সংরক্ষিত হবে।দ্বিতীয় ধাপ: ক্লিনআপ চালুপ্রথম ধাপ শেষ হলে আবার ‘Windows + R’ চেপে রান বক্স খুলতে হবে। এবার সেখানে cleanmgr /sagerun:1 লিখে এন্টার চাপতে হবে।কমান্ডটি চালু হলে প্রথম ধাপে নির্বাচন করা ফাইলের ক্যাটাগরিগুলো পরিষ্কারের প্রক্রিয়া শুরু হবে। জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলের পরিমাণের ওপর নির্ভর করবে কতটুকু স্টোরেজ খালি হবে।ফাইল মুছতে সতর্কতা জরুরিক্লিনআপের আগে কোন ধরনের ফাইল মুছে ফেলা হবে, তা ভালোভাবে দেখে নেওয়া উচিত। বিশেষ করে রিসাইকেল বিনে রাখা ফাইলের মধ্যে প্রয়োজনীয় কিছু থাকলে তা স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আগে অন্য ড্রাইভ বা নিরাপদ কোনো স্থানে ব্যাকআপ রাখা ভালো।নির্বাচিত অপ্রয়োজনীয় ফাইল নিয়মিত পরিষ্কার করলে সি ড্রাইভের জায়গা ব্যবস্থাপনা সহজ হয়। তবে এ পদ্ধতিতে কতটুকু জায়গা খালি হবে, তা কম্পিউটারে জমে থাকা ফাইলের পরিমাণের ওপর নির্ভরশীল।