তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১ সময়
জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানসিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক আহ্বায়ক বাবু তপন কুমার গোস্বামী। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্যসচিব খন্দকার আবদুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও খন্দকার সাইফুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র সুসংহত করা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।