বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতাবিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীর মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ৩০ বছর। এ পদে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।নিয়োগটি হবে পূর্ণকালীন। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।যেসব সুযোগ-সুবিধা মিলবেনিয়োগপ্রাপ্ত কর্মীরা বেতনের পাশাপাশি যাতায়াত ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড), গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।আবেদনের নিয়ম ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের এসিআই মোটসের নির্ধারিত অনলাইন আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬।