আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১৩তম থেকে ২০তম গ্রেডের তিন ক্যাটাগরির পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাস প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।গত ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।পদ ও যোগ্যতা১. ব্যক্তিগত সহকারীপদসংখ্যা: ১০টিগ্রেড: ১৩শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটারে টাইপের গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।সাঁটলিপির গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে।ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১২টিগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।কম্পিউটারে টাইপের গতি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ।ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।৩. অফিস সহায়কপদসংখ্যা: ১৩টিগ্রেড: ২০শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।বেতন স্কেল: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।বয়স ও আবেদন ফিবিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।প্রথম ও দ্বিতীয় পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং তৃতীয় পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি পরিশোধ করতে হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করা যাবে:ওয়েবসাইট: https://itiiu.teletalk.com.bdআবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা।নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও আবেদন ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।