ডিএমপির যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:১৫ সময়
ডিবির দুই বিভাগেও বদলি, নতুন দায়িত্ব পেলেন রুবেল হাওলাদার ও মুহাম্মদ শাহিদুল ইসলামঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি বিভাগেও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার বর্তমান ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।এদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরে বাংলা নগর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির এ প্রশাসনিক বদলির তথ্য প্রকাশ্যে আসে।