ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ চালক নিয়োগ, আবেদন শেষ ২৩ নভেম্বর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৭ সময়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভারী যানবাহনের চালক পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। ১৬তম গ্রেডের এ পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।পদের বিবরণ ও যোগ্যতানিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গাড়িচালক (ভারী) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ১৬তম গ্রেডের। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি অথবা স্বীকৃত বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বয়স ও আবেদন ফিগত ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদনের সঙ্গে প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ৯ × ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগামী ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র পাঠানোর সুযোগ থাকবে।