কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪ সময়
কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন পুনরায় চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ত্রুটি সংশোধনের পর এ সেবা স্বাভাবিক করা হয়।মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। এতে ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হয়।পরে ত্রুটি সংশোধন করে লেনদেন ব্যবস্থা পুনরায় সচল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।যেভাবে কাজ করে আরটিজিএসরিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত অর্থ পাঠাতে পারেন।এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করা হয়। বাংলাদেশে এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত এক লাখ টাকা।বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এ ব্যবস্থা ব্যবহৃত হয়। দ্রুত ও নিরাপদে আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরে আরটিজিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।