রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি কাগজ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা কাগজে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা রয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে ককটেল ও কাগজ পড়ে থাকতে দেখেন সংবাদকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তারা উদ্ধার করা ককটেলগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। চিরকুট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটি চিঠি নয়, একটি কাগজ। সেখানে লেখা রয়েছে, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।সিটি কলেজের পাশেও ককটেল উদ্ধারএদিকে একই দিন দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখান থেকে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।একই এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে এসব ককটেল কারা সেখানে রেখেছে কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।