গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ সময়
ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যদের জন্য বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের বাইসাইকেল প্রদানসংক্রান্ত অংশ সংশোধন করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার নির্ধারিত সময়সীমা ছিল পাঁচ বছর।পরিপত্রে আরও বলা হয়েছে, আগের নির্দেশনার অন্যান্য শর্তাবলি এবং গ্রামপুলিশ সদস্যদের সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।সরকারের এ সিদ্ধান্তের ফলে গ্রামীণ পর্যায়ে দায়িত্ব পালনকারী গ্রামপুলিশ সদস্যদের যাতায়াতের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।তথ্যসূত্র: স্থানীয় সরকার বিভাগের ৯ নভেম্বর ২০২৬ তারিখের পরিপত্র ।