নিজস্ব স্বাধীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্বের চাপ বড় কারণবিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক দায়িত্ববোধের মধ্য দিয়ে দুটি মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন। তবে বর্তমান সময়ে তরুণদের একাংশের মধ্যে বিয়ে নিয়ে অনীহা ও সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও অনেক পুরুষ বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন। এর পেছনে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা, পারিবারিক চাপ, ব্যক্তিগত স্বাধীনতা হারানোর আশঙ্কাসহ নানা মনস্তাত্ত্বিক কারণ।লাইফস্টাইলবিষয়ক বিভিন্ন আলোচনায় পুরুষদের বিয়ে নিয়ে অনীহার ছয়টি কারণ তুলে ধরা হয়েছে।১. পারিবারিক দায়িত্ব সামলানোর দুশ্চিন্তাবিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন দায়িত্ব যুক্ত হয়। জীবনসঙ্গীর পাশাপাশি বাবা-মায়ের প্রতিও দায়িত্ব পালন করতে হয়। দুই পক্ষের প্রত্যাশা পূরণ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন কি না, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়। বিয়ের আগে জীবনসঙ্গীর সঙ্গে দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করলে এ উদ্বেগ কমতে পারে।২. অর্থনৈতিক অনিশ্চয়তাবিয়ের সিদ্ধান্তে অর্থনৈতিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান সংকট, বেকারত্ব ও আয়ের অনিশ্চয়তা অনেক পুরুষকে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তোলে। সংসারের খরচ, জীবনসঙ্গীর প্রয়োজন এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালনের কথা ভেবে অনেকে আর্থিকভাবে আরও স্থিতিশীল হওয়ার অপেক্ষায় থাকেন।৩. ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়অনেক পুরুষ মনে করেন, বিয়ের পর নিজের মতো করে জীবনযাপনের স্বাধীনতা কমে যেতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ব্যক্তিগত শখ পূরণ কিংবা নিজের পছন্দমতো সময় ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে দুজনের ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতার গুরুত্ব রয়েছে। পারস্পরিক বোঝাপড়া থাকলে সংসার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব।৪. মতের অমিল ও দাম্পত্য কলহের আশঙ্কাভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুজন মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও পছন্দ এক হওয়া স্বাভাবিক নয়। ফলে বিয়ের পর ছোটখাটো বিষয়েও মতবিরোধ কিংবা দাম্পত্য কলহ তৈরি হতে পারে। এসব পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, তা নিয়ে অনেক পুরুষের মনে ভয় কাজ করে। পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও আলোচনার মাধ্যমে অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব।৫. স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখার চাপবিয়ের পর জীবনসঙ্গী ও নিজের পরিবারের প্রত্যাশার মধ্যে সমন্বয় করতে হয় অনেক পুরুষকে। বিশেষ করে স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে মতবিরোধ দেখা দিলে দুই পক্ষের চাপ সামলানো কঠিন হয়ে উঠতে পারে। কাউকে অবহেলা না করে ন্যায়সংগত আচরণ, নিরপেক্ষতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি অনেকের কাছে বড় চ্যালেঞ্জ।৬. দুই পরিবারের মানসিকতার পার্থক্যবিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে যুক্ত হয় দুটি পরিবার। দুই পরিবারের সংস্কৃতি, মূল্যবোধ, চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরনে পার্থক্য থাকতে পারে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং উভয় পরিবারের প্রত্যাশা পূরণের চাপও অনেক পুরুষের মধ্যে অনীহা তৈরি করে। বিয়ের আগে সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে এ ধরনের জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব।ভয় কাটাতে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়াবিয়ে নিয়ে ভয় বা দ্বিধা থাকা অস্বাভাবিক নয়। তবে বিয়েকে শুধু দায়িত্ব বা ব্যক্তিগত স্বাধীনতা হারানোর বিষয় হিসেবে দেখলে এর ইতিবাচক দিকগুলো উপেক্ষিত হতে পারে। পারস্পরিক বিশ্বাস, দায়িত্ব ভাগাভাগি, আর্থিক পরিকল্পনা এবং একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে সুন্দর ও স্বস্তিদায়ক।