শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেতাকর্মীদের; নৈরাজ্যের চেষ্টা হলে প্রতিরোধের ঘোষণানিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘট ও সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে শেরপুরে মশাল মিছিল ও রাতভর পাহারা দিয়েছে জেলা ছাত্রদল। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মশাল মিছিল শেষে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।রাত ৯টার দিকে শহরের থানা মোড় থেকে মশাল মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। রাতভর তাঁরা পালাক্রমে পাহারা দেন।মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, তাতালপুর বিএম কলেজ ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।নৈরাজ্য ঠেকাতে সতর্ক অবস্থানে ছাত্রদলজেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে শেরপুর জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, জেলায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে কোনো ছাড় দেওয়া হবে না।ছাত্রদল নেতাদের দাবি, ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্যই তাঁরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রাতভর পাহারা দিয়েছেন।