মেহেদি হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শাহজাদপুর থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহলের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল কাদের মিঠু (৫০) এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ (৪৮)।পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।