শাহজাদপুরে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১২ সময়
:সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহলের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল কাদের মিঠু (৫০) এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ (৪৮)।পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তথ্যসূত্র: শাহজাদপুর থানা পুলিশ ও ওসি সাইফুল ইসলামের বক্তব্য।