ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।বুধবার (১১ নভেম্বর) বিজিবির এ মোতায়েনের তথ্য জানানো হয়।আশুলিয়ায় সর্বোচ্চ ৯ প্লাটুনমোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন দায়িত্ব পালন করছে।গাজীপুরের চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।নারায়ণগঞ্জেও নিরাপত্তা জোরদারনারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টেও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।এর মধ্যে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারিবিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।