ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী ও শর্তহীন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত অভিবাসন আইন সংশোধনী পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। নতুন বিধান কার্যকর হলে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেকোনো পরিস্থিতিতেই ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, প্রস্তাবিত সংশোধনীতে ইসরাইলি পাসপোর্টধারী যেকোনো ব্যক্তির প্রবেশে কোনো শর্ত ছাড়াই নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত ইসরাইলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ রাখার প্রস্তাব ছিল। নতুন সংশোধনীর মাধ্যমে সেই সময়সীমা তুলে দিয়ে নিষেধাজ্ঞাকে স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।ফিলিস্তিনের পক্ষে মালদ্বীপের অবস্থানপ্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও দেশটি ধারাবাহিকভাবে ভূমিকা রাখছে।তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা মেনে নিই না; মালদ্বীপের জনগণ কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারে না।’সম্পত্তি কেনা ও বিনিয়োগেও বিধিনিষেধের উদ্যোগএদিকে, ইসরাইলি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মালদ্বীপের আবাসন ও সম্পত্তি উন্নয়ন খাতে বিনিয়োগ এবং দেশটিতে সম্পত্তি কেনা থেকে বিরত রাখতে পৃথক একটি বিলও পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে।তবে দ্বৈত নাগরিকত্বধারী ইসরাইলিরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, অন্য দেশের পাসপোর্টে প্রবেশের সুযোগ থাকতে পারে। তবে দেশটিতে সম্পত্তি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পরিচয় যাচাই করা হবে।