দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৮:২০ সময়
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।ক্যারেটভেদে স্বর্ণের নতুন দামবাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।অপরিবর্তিত রুপার দামস্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।তথ্যসূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।