২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ থেকে ২১ জানুয়ারি।সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দুটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।ইনকোর্স ও অ্যাসাইনমেন্টে নম্বরবিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকোর্স পরীক্ষায় ১০ নম্বর এবং অ্যাসাইনমেন্টে ৫ নম্বর নির্ধারিত রয়েছে। উভয় ক্ষেত্রে পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের।এ ছাড়া ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পাওয়াও বাধ্যতামূলক। এসব শর্ত পূরণ না করলে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের যোগ্য বিবেচিত হবেন না।দুটি ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর নির্ধারণ করতে হবে। পরে তা অনলাইনে জমা দিতে হবে। নম্বর এন্ট্রির নির্দিষ্ট সময় পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। নির্ধারিত সময় শেষ হলে অনলাইন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে; এরপর নম্বর এন্ট্রির সুযোগ থাকবে না।ফরম পূরণের যোগ্যতা নির্ধারণে শর্তযেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, কেবল তাঁদের নামই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থী আগে পরীক্ষায় অংশ নেননি, তাঁদের ক্ষেত্রেও এ শিক্ষাবর্ষের নিয়ম প্রযোজ্য হবে।তবে আগে পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না। তাঁদের আগের ইনকোর্সের নম্বর স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।কলেজেই পরীক্ষা, উত্তরপত্র সংরক্ষণের নির্দেশসংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা নেবে এবং শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা পুনরায় এন্ট্রির সুযোগ থাকবে না।এ ছাড়া প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করতে হবে। পরে দুটি পরীক্ষার উত্তরপত্র একসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে।তথ্যসূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬।