নিরাপত্তাঝুঁকিতে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৬ সময়
সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বিমান কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।অন্য তিন রুটে ফ্লাইট চালুতবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এসব রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।যাত্রীদের জন্য নির্দেশনারিয়াদগামী ফ্লাইট স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী রিয়াদ রুটে ফ্লাইট চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।