অনলাইন নিউজ পোর্টালের পাঠক ও ভিউ বাড়াতে সংবাদ প্রকাশের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সংবাদমান ভালো না হলে পাঠক আগ্রহ নিয়ে কোনো নিউজ পোর্টালে আসবেন না। এ জন্য পোর্টালগুলোতে মানসম্মত সাংবাদিক সম্পৃক্ত করা জরুরি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। মান বজায় না থাকলে পাঠক ও ভিউ—কোনোটিই প্রত্যাশা অনুযায়ী পাওয়া যাবে না। সংবাদ পরিবেশনের গুণগত মান উন্নত করতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের যুক্ত করতে হবে।বার্ষিক নবায়ন ফি বাতিলের প্রস্তাবনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়ন ব্যবস্থা বাতিলের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি একটি টোকেন ফি। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। পাঁচ হাজার টাকা বড় কোনো অঙ্ক নয় বলেও মন্তব্য করেন তিনি।অনলাইন গণমাধ্যমের মালিকদের উত্থাপিত দাবিগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে।তিনি জানান, অনলাইন গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হচ্ছে। অনলাইন সংবাদমাধ্যমের মালিকদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।সবার মতামত নিয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগঅনলাইন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।বৈঠকে অনাবের নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা। এ ছাড়া অনলাইন গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও নীতিগত বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা।তথ্যসূত্র: যুগান্তর, ১২ নভেম্বর ২০২৬।বিভাগ: জাতীয়।