আধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব দেওয়ার পরিকল্পনাদেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স বাজারে নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘পেগাসাস ইলেকট্রনিক্স’। আধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, ব্যবহারবান্ধব সুবিধা এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিয়ে বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্য নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’ স্লোগান সামনে রেখে পেগাসাস দেশের আধুনিক পরিবারগুলোর জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নির্ধারণ করেছে। ক্রেতাদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণির গৃহস্থালি ও বিনোদনমূলক পণ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পণ্যসম্ভার বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি।প্রতিষ্ঠানটির পরিকল্পিত পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ার কন্ডিশনার। পাশাপাশি লন্ড্রি ও হোম কেয়ার বিভাগে আধুনিক ওয়াশিং মেশিন এবং বিনোদনের জন্য গুগল প্রযুক্তিনির্ভর স্মার্ট টেলিভিশন ও কিউএলইডি টেলিভিশন বাজারে আনার পরিকল্পনা রয়েছে।এ ছাড়া রান্নাঘরের ব্যবহার উপযোগী পণ্যের মধ্যে থাকছে মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি ও ইস্ত্রিসহ বিভিন্ন প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম।প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপেগাসাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য পরিকল্পনায় আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় নকশা ও ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে কার্যকর খাদ্য সংরক্ষণ, নির্ভুল তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয়ী কুলিং ব্যবস্থা এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজন পূরণের লক্ষ্য রয়েছে।প্রতিষ্ঠানটির মতে, বর্তমানে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রযুক্তিগত সক্ষমতা, স্থায়িত্ব ও বিদ্যুৎ সাশ্রয়ী কর্মক্ষমতাও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়গুলো বিবেচনায় রেখেই পণ্যের বৈশিষ্ট্য ও মান নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।বিক্রয়োত্তর সেবায় বিশেষ পরিকল্পনানতুন ব্র্যান্ড হিসেবে বাজারে আস্থা অর্জনে বিক্রয়োত্তর সেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পেগাসাস। পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকসেবা নিশ্চিত করতে দক্ষ সার্ভিস টিম গঠন, প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজলভ্যতা, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।প্রতিষ্ঠানটির ভাষ্য, শুধু বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্র্যান্ড পরিচিতি তৈরি সম্ভব নয়; বরং গ্রাহকের সন্তুষ্টি, বাস্তব অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই একটি ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়।এ লক্ষ্য সামনে রেখে আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি পণ্যের ব্যবহার-পরবর্তী সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রযুক্তিপ্রেমী ও আধুনিক পরিবারের চাহিদা পূরণে খুব শিগগিরই দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে পেগাসাস ইলেকট্রনিক্স। তবে ব্র্যান্ডটির বাজারে প্রবেশের নির্দিষ্ট তারিখ, পণ্যের দাম ও বিক্রয়কেন্দ্রের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।