বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। আগ্রহীরা আগামী ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, এমকম অথবা এমবিএ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীদের মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ভালো যোগাযোগের সক্ষমতাও প্রয়োজন। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে। পদটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। কর্মস্থল নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
যেসব সুযোগ-সুবিধা মিলবে
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
প্রভিডেন্ট ফান্ড
বিমা সুবিধা
যাতায়াত ভাতা (টি/এ)
ভ্রমণ ভাতা
মোবাইল বিল
চিকিৎসা ভাতা
দুপুরের খাবারের সুবিধা
প্রতিবছর বেতন বৃদ্ধি
বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬।
চাকরির সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠান: নভোএয়ার
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এমকম/এমবিএ
অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর
বয়স: ২৫ থেকে ৩৮ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ১১ থেকে ২১ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক