গ্র্যাচুইটি ও বিমাসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ দুপুর
  • ৪০৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ট্যালেন্ট সোর্সিং ও নিয়োগ বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ব্র্যাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন—ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সুবিধার মধ্যে রয়েছে—উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, স্বাস্থ্যবিমা ও জীবনবিমা। এ ছাড়া মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার এবং ডে-কেয়ার সুবিধাও পাবেন কর্মীরা।

আবেদন করবেন যেভাবে

পদটিতে নিয়োগের কর্মস্থল ঢাকা। এটি পূর্ণকালীন ও বেসরকারি চাকরি। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা, বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ নভেম্বর ২০২৬।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad