রাজধানী ঢাকায় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ৫৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তিগত সহকারী পদে দুজন, প্রধান সহকারী পদে ছয়জন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন, গাড়িচালক পদে একজন এবং অফিস সহায়ক পদে ১৭ জন নেওয়া হবে।
কোন পদে কত গ্রেডনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী ও প্রধান সহকারী পদ ১৩তম গ্রেডের। উচ্চমান সহকারী এবং সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ ১৪তম গ্রেডের। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদ ১৬তম গ্রেডের এবং অফিস সহায়ক পদ ২০তম গ্রেডের।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নিজ নিজ পদের নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা ও সময়সীমাএ নিয়োগে কেবল ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পদভেদে ভিন্ন হওয়ায় আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে কর অঞ্চল-১০, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক