কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন শ্রমিকেরা। তাঁদের দাবি, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে সতর্ক অবস্থান নেয় পুলিশ। মিছিল ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
একে একে বন্ধ হয়েছে ১০টির বেশি কারখানাস্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও সুগার মিলসহ ১০টিরও বেশি শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে একে একে বন্ধ হয়ে যায় গ্রুপটির এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল। এতে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় তাঁদের জীবিকা ও পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় কর্মসূচিকর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এস আলমের কারখানা চালুর দাবিতে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র:১৬ নভেম্বর ২০২৬; কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক